Skip to product information
মরিচ গুঁড়া | Chili powder (Morich)

মরিচ গুঁড়া | Chili powder (Morich)

Sale price  Tk 340.00 Regular price  Tk 380.00
In stock
Weight

DESCRIPTION

সাধ্যের মধ্যে মরিচের গুঁড়া তৈরি হয় দেশজ মরিচ দিয়ে, যা স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়। প্রতিটি মরিচ হাতে বাছাই করা হয় যাতে আপনি পান প্রাকৃতিক ঝাঁজ, উজ্জ্বল রঙ ও খাঁটি ঘ্রাণের নিশ্চয়তা। আমাদের সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া পুরোপুরি স্বাস্থ্যসম্মত ও মাননির্ভর।
  • উপাদান ও প্রস্তুত প্রক্রিয়া
এই মরিচের গুঁড়ায় রয়েছে ১০০% ন্যাচেরাল শুকনো দেশি মরিচ। রোদে শুকানো, হাতে বাছাই ও আধুনিক যন্ত্রে গুঁড়া করার মাধ্যমে প্রতিটি ব্যাচে রাখা হয় প্রাকৃতিক ঝাঁজ ও ঘ্রাণ অক্ষুণ্ণ। এতে নেই কোনো রং, স্টার্চ, কৃত্রিম ঘ্রাণ বা প্রিজারভেটিভ—একেবারে বিশুদ্ধ ও প্রাকৃতিক।
  •  স্বাদ ও ঘ্রাণের বৈশিষ্ট্য
স্বাদে মাঝারি থেকে তীব্র ঝাঁজ, ঘ্রাণে দেশি মরিচের টাটকা সতেজতা। রান্নায় এটি এনে দেয় আকর্ষণীয় লালচে রঙ, মুখরোচক ঘ্রাণ ও আসল ঝালের ভারসাম্য।
  • স্বাস্থ্য উপকারিতা
মরিচে থাকা ক্যাপসেইসিন শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে, হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ঠাণ্ডা–কাশিতে আরাম দেয় ও শরীরে উষ্ণতা বজায় রাখে।