DESCRIPTION
চিয়া বীজ হচ্ছে সালভিয়া হিসপানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ। এটি মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায়। তবে এখন ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশেও ভালো জাতের বীজ জন্মায়।
চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের মতো ছোট সাইজের হয়। চিয়া সীড অত্যন্ত পুষ্টিকর একটি খাবার।
চিয়া সীডে রয়েছে—
-
দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম
-
কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি
-
পালংশাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন
-
কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম
-
মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি প্রোটিন
-
স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩
তাই আপনার খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত ৩-৪ দিন চিয়া সীড রাখতে পারেন।
ছোট ছোট দানার মতো দেখতে হলেও এর ভেতরে রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও প্রোটিন।
