DESCRIPTION
আমাদের ঘি তৈরি হয় সিরাজগঞ্জের বিশুদ্ধ গরুর দুধ থেকে সংগ্রহ করা তাজা ক্রিম দিয়ে।
প্রতিদিন দুধ থেকে যত্নসহকারে ক্রিম আলাদা করে ধীরে ধীরে জ্বাল দিয়ে তৈরি করা হয় দানাদার, সুবাসিত গাওয়া ঘি একেবারে ঐতিহ্যবাহী পদ্ধতিতে।
আমাদের ঘি ১০০% প্রিজারভেটিভমুক্ত, পানি ছাড়া এবং সম্পূর্ণ প্রাকৃতিক। তাই এটি ফ্রিজে রাখার প্রয়োজন হয় না বরং ফ্রিজে রাখলে ঘি শক্ত হয়ে যায় ও এর প্রাকৃতিক দানাদার টেক্সচার এবং ঘ্রাণ নষ্ট হতে পারে।
এই ধীর জ্বাল প্রক্রিয়ায় ঘিতে প্রাকৃতিকভাবে বেশি পরিমাণে বাটারফ্যাট (Butterfat) বা আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা ঘিকে হালকা তেলতেলে বা চকচকে করে তোলে। এটি কোনো ত্রুটি নয় বরং খাঁটি ঘি’র প্রকৃত লক্ষণ।
প্রায় ৩৫–৪০ কেজি গরুর দুধ লাগে মাত্র ১ কেজি খাঁটি ঘি তৈরিতে। দুধ জ্বাল দিয়ে যে ঘন ক্রিম (মালা) তৈরি হয়, সেটি আলাদা করে ধীরে ধীরে জ্বাল দেওয়ার মধ্য দিয়েই তৈরি হয় আমাদের দানাদার, সুগন্ধি গাওয়া ঘি।
🧈 কেন আমাদের ঘি আলাদা
🧈 কেন আমাদের ঘি আলাদা
-
শতভাগ গরুর দুধ থেকে তৈরি — কোনো প্রকার মিশ্রণ নেই।
-
শ্রেষ্ঠ মানের ক্রিম ব্যবহার — প্রতিটি ব্যাচে নির্দিষ্ট মান নিশ্চিত করা হয়।
-
ডালডা, ভেজাল বা কৃত্রিম উপাদান মুক্ত।
-
ফুড কালার, ফ্লেভার বা কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ঘি।
-
প্রতিটি বোতলে আপনি পাবেন গ্রামবাংলার ঐতিহ্য ও ঘ্রাণের আসল স্বাদ।
