DESCRIPTION
সুন্দরবনের গভীর জঙ্গল থেকে সংগ্রহ করা চাককাটা মধু তার খাঁটি ও অর্গানিক গুণের জন্য বিখ্যাত। সাধারণত মার্চ থেকে জুন মাস পর্যন্ত মধু সংগ্রহের মৌসুম চলে।
খেতে অত্যন্ত সুস্বাদু এই মধুটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকেই আহরণ করা হয়। মৌয়ালরা তাদের প্রানের ঝুঁকি নিয়ে সুন্দরবনের গহীন এলাকা থেকে প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করে, আর সেই র (Raw) মধুই আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের হাতে।
সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুতে থাকে খলিশা, গেওয়া, গরান, কেওড়া, বাইন, পশুর, হরগোজা, মঠগরান, কাকড়া, লতা ফুলসহ আরও অনেক প্রজাতির ফুলের নেকটার, যার কারণে এই মধু দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি স্বাদে টক-মিষ্টি-ঝাঁজালো ও দুর্দান্ত ফ্লেভারের।
আমরা অর্গানিক বা শতভাগ প্রাকৃতিক মধু বলতে সুন্দরবনের বিভিন্ন ফুল থেকে সংগৃহীত প্রাকৃতিক চাকের মধুকেই বুঝি। আমাদের দেশের প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় উৎস হলো সুন্দরবন।
আমরা কোনো রকম প্রসেসিং, রিফাইনিং বা সুগার মিক্স ছাড়াই এই মধু সরাসরি সুন্দরবনের গহীন অঞ্চল থেকে সংগ্রহ করে থাকি যেখানে বন্য মৌমাছিরা বিভিন্ন ফুলের পরাগ থেকে প্রাকৃতিকভাবে মধু তৈরি করে।
